English / বাংলা
Editorial News 24

বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নদ্দায় বাস সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১২

রাজধানীর নদ্দা এলাকায় দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদ্দা এলাকায় থেমে থাকা আকাশ পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী ইসলাম পরিবহনের একটি বাস। সংঘর্ষের ফলে আকাশ পরিবহনের বাসটির একপাশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ইসলাম পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের ওপর উল্টে পড়ে। এতে অন্তত ১২ জন আহত হন। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা ও বারিধারা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার কারণে সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মওদুদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আহতদের স্থানীয় হাসপাতালসহ ঢামেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নদ্দায় বাস সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১২

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

রাজধানীর নদ্দা এলাকায় দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদ্দা এলাকায় থেমে থাকা আকাশ পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী ইসলাম পরিবহনের একটি বাস। সংঘর্ষের ফলে আকাশ পরিবহনের বাসটির একপাশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ইসলাম পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের ওপর উল্টে পড়ে। এতে অন্তত ১২ জন আহত হন। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা ও বারিধারা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার কারণে সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মওদুদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আহতদের স্থানীয় হাসপাতালসহ ঢামেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0