English / বাংলা
Editorial News 24

মহাসড়কে দায়িত্বরত পুলিশ জানিয়েছে, বৃষ্টি কমে গেলে এবং যানবাহনের চাপ কিছুটা স্বাভাবিক হলে যানজটও ধীরে ধীরে কমে আসবে।

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট

ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় থেকে যমুনা সেতু পর্যন্ত বিভিন্ন পয়েন্টে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। ধীরে ধীরে যানজট টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত ছড়িয়ে পড়ে।

দীর্ঘ যানজটে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। এর মধ্যে সকাল থেকে টানা বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও দুর্ভোগপূর্ণ করে তুলেছে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই রাজধানী ঢাকা, সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে উত্তরাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যেতে শুরু করে দূরপাল্লার যাত্রীবাহী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন। অতিরিক্ত যানবাহনের চাপে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় তীব্র জট তৈরি হয়।

পরে সেই যানজট টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। এছাড়া যমুনা সেতু থেকে নাটিয়াপাড়া পর্যন্ত আরও প্রায় ৩৫ কিলোমিটার এলাকায় ধীরগতির যান চলাচল ও যানজট দেখা দেয়।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় থেকে যমুনা সেতু পর্যন্ত বিভিন্ন পয়েন্টে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। ধীরে ধীরে যানজট টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত ছড়িয়ে পড়ে।

দীর্ঘ যানজটে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। এর মধ্যে সকাল থেকে টানা বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও দুর্ভোগপূর্ণ করে তুলেছে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই রাজধানী ঢাকা, সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে উত্তরাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যেতে শুরু করে দূরপাল্লার যাত্রীবাহী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন। অতিরিক্ত যানবাহনের চাপে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় তীব্র জট তৈরি হয়।

পরে সেই যানজট টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। এছাড়া যমুনা সেতু থেকে নাটিয়াপাড়া পর্যন্ত আরও প্রায় ৩৫ কিলোমিটার এলাকায় ধীরগতির যান চলাচল ও যানজট দেখা দেয়।

মহাসড়কে দায়িত্বরত পুলিশ জানিয়েছে, বৃষ্টি কমে গেলে এবং যানবাহনের চাপ কিছুটা স্বাভাবিক হলে যানজটও ধীরে ধীরে কমে আসবে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0