বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাংলাদেশি পর্বতারোহী নুরুন্নাহার নিম্মি। বুধবার (২৭ মে) ভোরে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।
বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি) বিষয়টি নিশ্চিত করেছে।
এর মাধ্যমে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনের পর তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করলেন নুরুন্নাহার নিম্মি। দীর্ঘ ১৪ বছর পর আবারও কোনো বাংলাদেশি নারী এই গৌরব অর্জন করলেন।
জানা গেছে, শেরপার সহায়তায় নেপাল সময় সকাল ৫টা ২৪ মিনিটে এভারেস্টের শিখরে পৌঁছান তিনি। তার এই অর্জনে দেশের পর্বতারোহণ অঙ্গনে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন