যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যচুক্তির বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে কোনো ধরনের অবহিত করা হয়নি বলে অভিযোগ করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেন, চুক্তি সম্পাদনের সময় এনসিপির সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং বিষয়টি সম্পর্কে তারা কিছুই জানতেন না।
মঙ্গলবার (২৬ মে) দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, “যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করা হয়, তখন এ বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। বলা হচ্ছে, চুক্তির সময় সব রাজনৈতিক দলকে জানানো হয়েছিল। কিন্তু জাতীয় নাগরিক পার্টিকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি।”
তিনি আরও বলেন, “আমরা মনে করি, নির্বাচনের মাত্র তিন দিন আগে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে দিয়ে এই চুক্তি করিয়ে তা অন্তর্বর্তী সরকারের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এখন আবার বলা হচ্ছে, এই চুক্তি বর্তমান সরকার করেনি, আগের সরকার করেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক খেলা চলছে।”
এনসিপির মুখপাত্রের দাবি, “খলিলুর রহমান বর্তমানে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী। সে হিসেবে বিএনপির পররাষ্ট্রমন্ত্রীই এই চুক্তি করেছেন। যদি এর বাইরে কিছু হয়ে থাকে, তাহলে দেশের স্বার্থবিরোধী যেসব ধারা রয়েছে, সেগুলো বাদ দেওয়া হোক।তিনি বলেন, “আমরা শুনেছি, যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তিনি বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতেই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করেছেন। তাই জনমনে প্রশ্ন উঠেছে, বিএনপির করা চুক্তির দায় অন্তর্বর্তী সরকারের ওপর চাপিয়ে দিতেই কি নির্বাচনের তিন দিন আগে তড়িঘড়ি করে এই চুক্তি করা হয়েছিল?”
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন