মঙ্গলবার সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রতিদিন বিভিন্ন পাওনাদার বকেয়া অর্থ পরিশোধের জন্য চাপ দিচ্ছে। বিদ্যুৎ খাতের এই বিপুল দেনা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষকতা শুধু চাকরি নয়, এটি মানুষ গড়ার দায়িত্ব। বেতন সংসার চালানোর জন্য হলেও একজন শিক্ষকের মূল কাজ হচ্ছে যোগ্য মানুষ তৈরি করা। তিনি আরও বলেন, “আমরা সংখ্যার চেয়ে মানসম্মত শিক্ষা চাই। ৫০ জন সাধারণ শিক্ষার্থীর চেয়ে ১০ জন মেধাবী শিক্ষার্থী তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ, যারা দেশ-বিদেশে প্রতিযোগিতা করতে পারবে।” শিক্ষকদের আন্দোলনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়ন না হলে ভবিষ্যতে সরকারের পক্ষেও সব দাবি পূরণ করা কঠিন হয়ে পড়বে। তিনি বর্তমান ও আগের সময়ের শিক্ষার্থীদের মানের পার্থক্যের কথাও তুলে ধরে বলেন, তাদের সময়ের বুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে বর্তমান সময়ের শিক্ষার্থীদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সাবেক হাসিনা সরকার বিদ্যুৎ খাতে প্রায় ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে, যার কারণে বর্তমান সরকার বড় ধরনের আর্থিক চাপে রয়েছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন