পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৬ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ঈদের শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির মহিমান্বিত বার্তা নিয়ে মুসলিম উম্মাহর সামনে এসেছে। এ উপলক্ষে তিনি দেশ ও বিশ্বের সব মুসলমানকে ঈদ মোবারক জানান।
তিনি আরও বলেন, ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, বরং এটি স্রষ্টার প্রতি বিশ্বাস, আত্মনিবেদন ও ত্যাগের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগ ও আনুগত্যের দৃষ্টান্ত মুসলিম বিশ্বের জন্য অনুপ্রেরণার প্রতীক বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টে প্রধানমন্ত্রী আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, মহান আল্লাহ যেন সবার কোরবানি ও ইবাদত কবুল করেন এবং বাংলাদেশসহ পুরো মুসলিম বিশ্বে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন।
এ ছাড়া বিশ্বব্যাপী শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনাও করেন তিনি
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন