বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট ডানে বাইবাছড়া গ্রামে বজ্রপাতের বিকট শব্দে তিন মাস বয়সী এক পাহাড়ি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় শিশুটির বাবা-মাসহ আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৪ মে) দিবাগত রাত প্রায় ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম উজ্জ্বল চাকমা (৩ মাস)। আহতরা হলেন— শিশুটির বাবা নয়ন চাকমা (২৫), মা রেশমি চাকমা (২০), প্রদীপ চাকমা (৫০), মায়া রানি চাকমা (৪৫), জেরিং চাকমা (১৮) ও নিজুম চাকমা (১৫)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঝড়-বৃষ্টির সময় পরিবারের সদস্যরা একটি বসতঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে বাড়িটির ওপর সরাসরি বজ্রপাত হলে ঘরে থাকা সবাই আহত হন। বজ্রপাতের প্রচণ্ড ও বিকট শব্দে কোলের শিশু উজ্জ্বল চাকমা ঘটনাস্থলেই মারা যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য দয়াধন চাকমা জানান, আহতদের দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদ সহযোগিতা করছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন