English / বাংলা
Editorial News 24

নিহতদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন।

হজে গিয়ে মারা গেছেন ২৮ বাংলাদেশি

হজে গিয়ে মারা গেছেন ২৮ বাংলাদেশি

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ২৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন।

সোমবার (২৫ মে) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ হজ অফিস, সিভিল এভিয়েশন অথরিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে মক্কায় ১৯ জন এবং মদিনায় ৯ জন মারা গেছেন।

এদিকে এবার হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী ও ব্যবস্থাপনা সদস্য। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন।

এ ছাড়া হজ এজেন্সি, হাব প্রতিনিধি ও বিভিন্ন টিমের ব্যবস্থাপনা সদস্য রয়েছেন ৭৭৪ জন।

হজযাত্রী পরিবহনে মোট ২০১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৯৮টি, সৌদি এয়ারলাইনস ৭৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৩০টি ফ্লাইট।

সংখ্যার হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গেছেন ৩৮ হাজার ৭০২ জন, সৌদি এয়ারলাইনসে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসে ১২ হাজার ১৫৭ জন হজযাত্রী।

চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে। বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় গত ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ২১ মে। ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে ৩০ জুন।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হজে গিয়ে মারা গেছেন ২৮ বাংলাদেশি

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ২৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন।

সোমবার (২৫ মে) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ হজ অফিস, সিভিল এভিয়েশন অথরিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে মক্কায় ১৯ জন এবং মদিনায় ৯ জন মারা গেছেন।

এদিকে এবার হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী ও ব্যবস্থাপনা সদস্য। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন।

এ ছাড়া হজ এজেন্সি, হাব প্রতিনিধি ও বিভিন্ন টিমের ব্যবস্থাপনা সদস্য রয়েছেন ৭৭৪ জন।

হজযাত্রী পরিবহনে মোট ২০১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৯৮টি, সৌদি এয়ারলাইনস ৭৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৩০টি ফ্লাইট।

সংখ্যার হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গেছেন ৩৮ হাজার ৭০২ জন, সৌদি এয়ারলাইনসে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসে ১২ হাজার ১৫৭ জন হজযাত্রী।

চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে। বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় গত ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ২১ মে। ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে ৩০ জুন।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0