English / বাংলা
Editorial News 24

হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২৪ মে) সন্ধ্যায় ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ‘ফ্যামিলি জোন’ মিলনায়তনের সামনে থেকে তাকে আটক করে ঝিনাইদহ সদর থানা-পুলিশ।

পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, ওই দিন সন্ধ্যায় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি জরুরি সংবাদ সম্মেলন আয়োজনের জন্য মিলনায়তনে আসেন তারেক রেজা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি সেখানে পৌঁছানোর পরপরই পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। এ সময় ঘটনাস্থলে থানার ওসি মো. আসাদুজ্জামানসহ পুলিশ, সাদা পোশাকের সদস্য ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ মে ঝিনাইদহ সফরে যান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই দিন জুমার নামাজের পর ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এর জের ধরে এনসিপি নেতা তারেক রেজা ছাত্রদলের ৮ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে পাল্টা মামলায় ছাত্রদল নেতা এনামুল কবির তারেক রেজাসহ ২২ জনকে আসামি করেন। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হলো।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0