আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশে নিরাপদ, স্বস্তিদায়ক ও যানজটমুক্ত ঈদযাত্রা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন সড়কমন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার গাজীপুরের কালিয়াকৈরের খাড়াজোড়া এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতকরণে আয়োজিত গণসচেতনতামূলক সভায় তিনি এ কথা বলেন।
সড়কমন্ত্রী বলেন, নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রাই হবে সরকারের সবচেয়ে বড় সফলতা। তিনি জানান, সড়ক দুর্ঘটনা কমাতে সরকার, পরিবহন মালিক-শ্রমিক, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
পরিবহন সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তিনি বলেন, বাইপাইল, এলেঙ্গা ও চন্দ্রাসহ গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করতে হবে। মহাসড়কের পাশে অস্থায়ী বাস কাউন্টার বসানো কিংবা সড়কে বাস দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করা যাবে না বলেও সতর্ক করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলতে দেওয়া হবে না এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীসেবার মান নিশ্চিত করা এবং জনগণের ভোগান্তি কমানোই সরকারের প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এছাড়া অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন