বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইনের কোনো ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পাশাপাশি তিনি জানান, আসন্ন চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও আলোচনা হবে।
মঙ্গলবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ভারত থেকে পুশইনের শঙ্কা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আসামের মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করলে বাংলাদেশ তার কড়া প্রতিবাদ জানিয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
চীন সফর নিয়ে তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে। তার মতে, তিস্তা ইস্যু ওই অঞ্চলের মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত এবং এর সমাধান করা সরকারের অঙ্গীকার।








