Editorial News 24

পশ্চিমবঙ্গ নির্বাচন ভারত-বাংলাদেশ সম্পর্কে প্রভাব ফেলবে না: তথ্য উপদেষ্টা

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ভারত–বাংলাদেশ সম্পর্ককে বাধাগ্রস্ত করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ আলম, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল উপস্থিত ছিলেন।

তিনি বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং কে জিতলো বা হারলো তা নিয়ে বাংলাদেশ আলাদা কোনো পর্যবেক্ষণ করছে না। তবে প্রতিবেশী হিসেবে দুই দেশের সম্পর্ক অব্যাহত থাকবে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, তিস্তা চুক্তির মতো বিষয়গুলো দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বিষয়, যেখানে কোনো রাজ্যের ভূমিকার চেয়ে রাষ্ট্রীয় পর্যায়ের সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ।

তিনি জোর দিয়ে বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও পারস্পরিক লাভজনক সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং কোনো নির্বাচনী ফলাফলের কারণে তা বাধাগ্রস্ত হবে না।

এর আগে সোমবার (৪ মে) পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে নানা আলোচনা তৈরি হলেও বাংলাদেশ সরকার এটিকে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় হিসেবেই দেখছে বলে জানান তিনি।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন