Editorial News 24

রাজধানীর কোরবানির পশুর হাটের স্থান চূড়ান্ত

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় কোরবানির পশুর অস্থায়ী হাটের স্থান নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত এসব হাটে ঈদের দিনসহ মোট পাঁচ দিন পশু কেনাবেচা চলবে বলে জানা গেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় অস্থায়ী হাট বসবে পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশের নদীর পাড়, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা, রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউন এলাকা, শ্যামপুর-কদমতলী ট্রাকস্ট্যান্ড, আফতাব নগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি, এইচসহ বিভিন্ন সেকশন, শিকদার মেডিকেল সংলগ্ন এলাকা, দয়াগঞ্জ থেকে জুরাইন রেলক্রসিং পর্যন্ত রাস্তার অংশ, বনশ্রী হাউজিং এলাকা, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পাশের জায়গা এবং গোলাপবাগ আউটার স্টাফ কোয়ার্টার এলাকায়।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় গাবতলী স্থায়ী হাটের পাশাপাশি আরও প্রায় ১৫টি অস্থায়ী হাট বসবে। এর মধ্যে রয়েছে মিরপুর সেকশন-৬, কালশী বালুর মাঠ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকা, মেরুল বাড্ডা, পূর্ব হাজীপাড়া, মোহাম্মদপুরের বছিলা এলাকা, উত্তরা দিয়াবাড়ি ও বিভিন্ন সেক্টর, কাঁচকুড়া বাজার, ভাটারা, বনরূপা আবাসিক এলাকা, মহাখালী টিএন্ডটি মাঠ, বাড্ডা ও বড় বেরাইদসহ বিভিন্ন স্থান।

সিটি করপোরেশন সূত্র জানায়, এখন পর্যন্ত সাতটি হাটে সরকারি দরের চেয়ে বেশি দর পাওয়া গেছে এবং বাকি দরপত্র যাচাই-বাছাই চলছে। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

দুই সিটি করপোরেশন জানিয়েছে, এবারও ঈদের দিনসহ মোট পাঁচ দিন হাটে পশু বেচাকেনা চলবে। তবে নির্ধারিত সময়ের আগেই কিছু হাটে অননুমোদিতভাবে পশু বিক্রি শুরু হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে রাজধানীতে পশু পরিবহন, বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। হাটগুলোতে নিরাপত্তা, পানি সরবরাহ, বর্জ্য অপসারণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে সমন্বিত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন