Editorial News 24

আজ থেকে সারা দেশে শুরু টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

সারা দেশে আজ সোমবার (১১ মে) থেকে শুরু হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম। ঈদুল আজহা উপলক্ষে এ কার্যক্রম ১০ দিনব্যাপী চলবে।

টিসিবির উদ্যোগে ৭২০টি ট্রাকের মাধ্যমে আগামী ১১ মে থেকে ২১ মে পর্যন্ত (শুক্রবার ব্যতীত) সারা দেশে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। প্রতিদিন প্রতিটি ট্রাকে গড়ে ৪০০ জন ভোক্তার কাছে এসব পণ্য বিক্রি করা হবে।

টিসিবির তথ্যমতে, এ কর্মসূচির মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর কাছে মোট ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যে কোনো সাধারণ ভোক্তা ট্রাকসেল থেকে নির্ধারিত দামে এসব পণ্য কিনতে পারবেন।

টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, সরকারের নির্দেশনায় টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের জন্য ভর্তুকিমূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রির কার্যক্রম চলমান রয়েছে।

ঈদ উপলক্ষে ঢাকা মহানগরীতে প্রতিদিন ৫০টি, চট্টগ্রামে ২০টি, ছয়টি বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং দেশের বাকি ৫৬ জেলায় ১০টি করে ট্রাকের মাধ্যমে এ পণ্য বিক্রি করা হবে।

ভোক্তা প্রতি সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল প্রতি লিটার ১৩০ টাকা, এক কেজি চিনি ৮০ টাকা এবং দুই কেজি মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি করা হবে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন