Editorial News 24

হামে মৃত্যু: ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

হাম ও হামের উপসর্গে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারের জন্য ২ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে।

রবিবার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব এ রিট দায়ের করেন। এতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়, দেশে হামে শিশুমৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ৫৫ দিনে ৩৫২ শিশু মারা গেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন গড়ে প্রায় ৬ জন শিশুর মৃত্যু হলেও সাম্প্রতিক সময়ে তা বেড়ে প্রায় ১০ জনে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ, আর তুলনামূলকভাবে কম ঝুঁকিতে রংপুর বিভাগ। গত ২৪ ঘণ্টায়ও ৯ জন শিশু হাম ও এর উপসর্গে মারা গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি এখনও অত্যন্ত উদ্বেগজনক। আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে, বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, টিকার সংকট ও শিশুমৃত্যুর ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।

চিকিৎসকদের মতে, টিকাদান কর্মসূচি থেকে কিছু শিশু বাদ পড়া এবং গরমে ভাইরাসের দ্রুত বিস্তার এই প্রাদুর্ভাবের অন্যতম কারণ হতে পারে। তারা জ্বর ও র‍্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানোর ওপর জোর দিয়েছেন।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন