Editorial News 24

ইউপিডিএফ সদস্য হত্যার প্রতিবাদে সাজেকে আধাবেলা সড়ক অবরোধ

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সংগঠনটি।

সোমবার (১১ মে) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ বেলা ১২টা পর্যন্ত চলার কথা রয়েছে।

গত ৯ মে বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের শুকনোছড়া এলাকায় ইউপিডিএফ কর্মী হেগেরা চাকমা তরুণ (৪৯) নিহত হওয়ার ঘটনায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, সকাল থেকেই অবরোধ চলছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অবরোধ চলাকালে সকাল থেকে সাজেক সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করতে দেখা গেছে ইউপিডিএফ কর্মীদের। এতে সাজেক–দীঘিনালা ও মারিশ্যা–দীঘিনালা সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

পরিস্থিতির কারণে সাজেক পর্যটন কেন্দ্রের সঙ্গে যুক্ত পর্যটকবাহী যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সভাপতি সুর্পণ দেব বর্মন জানান, অবরোধের কারণে সকাল থেকে কোনো পর্যটকবাহী যান চলাচল করতে পারেনি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে দুপুরের পর থেকে যান চলাচল শুরু হতে পারে। বর্তমানে সাজেকে পর্যটকের উপস্থিতিও অনেক কম।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন