Editorial News 24

হামে ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৩৪৪

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জন হামের উপসর্গে এবং ৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৩৪৪ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২০৫ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৮ শিশু।

মৃত্যুর বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, হামে মারা যাওয়া চার শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের। আর হামের উপসর্গে মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ৩ জন, সিলেটে ২ জন এবং চট্টগ্রামে ২ জন শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১ হাজার ৫০৩ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ১ হাজার ২৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে ৪৯৬ জনই ঢাকা বিভাগের।

এছাড়া একই সময়ে ১ হাজার ১১৬ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে, যার মধ্যে ঢাকা বিভাগের ৪৪৩ জন রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৪৯ হাজার ১৫৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৩৪ হাজার ৯০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৬ হাজার ৮১৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ৩০ হাজার ৮৬২ জন শিশু চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন