Editorial News 24

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামী

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন শেহরীন আমিন মোনামী। সোমবার (১১ মে) তিনি বিষয়টি যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেন। একইসঙ্গে তিনি নিজের ফেসবুক পোস্টের মাধ্যমেও পদত্যাগের বিষয়টি জানান।

ফেসবুক পোস্টে শেহরীন আমিন মোনামী লেখেন, শিক্ষকতা জীবনের ৭ বছরে তিনি কখনও প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা করেননি। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক দায়িত্বের প্রতি আগ্রহ ছিল না তার।

তিনি আরও জানান, ২০২৪ সালের ২৮ আগস্ট প্রক্টরের ফোন পেয়ে সহকারী প্রক্টর হওয়ার প্রস্তাব পান। তখন তিনি বিষয়টি নিয়ে উৎসাহিত হলেও এটিকে নিজের জন্য বড় দায়িত্ব হিসেবে দেখেছিলেন।

পোস্টে তিনি লেখেন, সহকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল তার জন্য গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয়। বিশেষ করে সাবেক প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের নেতৃত্বে কাজ করাকে তিনি মূল্যবান অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন। তার মতে, কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করা শিখেছেন তিনি।

তিনি আরও বলেন, তার দায়িত্বকালীন কাজের সফলতা বা ব্যর্থতার চেয়ে সহকর্মীদের সঙ্গে পাওয়া অভিজ্ঞতাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

সবশেষে তিনি নবনিযুক্ত প্রক্টর ও তার টিমকে অভিনন্দন জানিয়ে দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

এর আগে গত রোববার দুপুরে ঢাবির প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ পদত্যাগ করেন এবং তিনি উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন