Editorial News 24

দেশে হামে মৃত্যু বাড়ছে, আরও ৯ শিশুর মৃত্যু

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫২ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৪৬ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ৪৮৯ শিশুর হাম শনাক্ত হয়েছে। ফলে একদিনেই হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৩৫ জনে।

এ সময়ে মারা যাওয়া শিশুদের মধ্যে বরিশালে ৩ জন, ঢাকায় ৩ জন, খুলনায় ২ জন এবং সিলেটে ১ জন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৪৭ হাজার ৬৫৬ জন শিশু। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ হাজার ৬৩১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ হাজার ৭৪৬ জন।

একই সময়ে মোট ৬ হাজার ৯৭৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ২৯১ জন এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়ে আরও ৬১ জন শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা এখন ৩৫২ জনে পৌঁছেছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন