Editorial News 24

হাম প্রাদুর্ভাব নিয়ে অন্তর্বর্তী সরকারকে আগে থেকেই সতর্ক করেছিল ইউনিসেফ

হামের সাম্প্রতিক প্রাদুর্ভাবের আগে বাংলাদেশে টিকাদান পরিস্থিতি ও সম্ভাব্য সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে একাধিকবার সতর্ক করেছিল ইউনিসেফ। সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি স্ট্যানলি গুয়াভুইয়া জানিয়েছেন, টিকা সংগ্রহ, সরবরাহ ও রোগ নজরদারিতে বিলম্বের কারণে ঝুঁকি তৈরি হয়েছিল। তিনি বলেন, বাংলাদেশে ইউনিসেফ দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে এবং ১৯৭৯ সাল থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নে গুরুত্বপূর্ণ […]

পশ্চিমবঙ্গ নির্বাচন ভারত-বাংলাদেশ সম্পর্কে প্রভাব ফেলবে না: তথ্য উপদেষ্টা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ভারত–বাংলাদেশ সম্পর্ককে বাধাগ্রস্ত করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ আলম, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল উপস্থিত […]

সুস্থতার পথে মির্জা আব্বাস

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন প্রবীণ রাজনীতিবিদ ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাঁর সহধর্মিণী আফরোজা আব্বাস জানিয়েছেন, বর্তমানে তিনি অনেকটাই সুস্থ এবং দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরতে পারবেন। দেশবাসী ও নেতাকর্মীদের দোয়া ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি মির্জা আব্বাসের পূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। গত ১১ মার্চ হঠাৎ […]

উত্তেজনা বাড়লে আমিরাতকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি ইরানের

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) স্বার্থ লক্ষ্য করে হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এক সামরিক সূত্র এ তথ্য জানিয়েছে। এর আগে ইউএই কর্তৃপক্ষ জানায়, তাদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা চালানো হয়, যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, হামলা ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা […]

ভারত থেকে পুশইন হলে ব্যবস্থা: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইনের কোনো ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পাশাপাশি তিনি জানান, আসন্ন চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও আলোচনা হবে। মঙ্গলবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ভারত থেকে পুশইনের শঙ্কা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আসামের মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করলে বাংলাদেশ তার […]

বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া অনিশ্চিত

প্রথমবার বিধানসভা নির্বাচনে অংশ নিয়েই বড় চমক দেখিয়েছে অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম। তামিলনাড়ুর ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয় পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে তারা বলে জানিয়েছে আনন্দবাজার। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে এখনো অন্তত ১০ জন বিধায়কের সমর্থন দরকার। ফলে বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা থাকলেও তা এখনো অনিশ্চিত রয়ে […]

শাপলা চত্বর ঘটনায় ৫৮ নিহতের পরিচয় শনাক্ত

২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি দাবি করেন, এই ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। মঙ্গলবার (৫ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, এই মামলায় শেখ হাসিনাকে […]