Editorial News 24

বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া অনিশ্চিত

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

প্রথমবার বিধানসভা নির্বাচনে অংশ নিয়েই বড় চমক দেখিয়েছে অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম। তামিলনাড়ুর ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয় পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে তারা বলে জানিয়েছে আনন্দবাজার।

তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে এখনো অন্তত ১০ জন বিধায়কের সমর্থন দরকার। ফলে বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা থাকলেও তা এখনো অনিশ্চিত রয়ে গেছে।

এ অবস্থায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নিয়েছেন বিজয়। তার আগে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

দলীয় সূত্র জানায়, প্রয়োজনীয় সমর্থন পেতে ছোট দলগুলোর সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। কংগ্রেস (৫ আসন) ও পাট্টালি মাক্কাল কাছি (৪ আসন) সমর্থন দিতে আগ্রহ দেখিয়েছে।

অন্যদিকে বাম দলগুলো এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। বিদুথালাই চিরুথাইগাল কাছি ও দেশিয়া মুরুপোক্কু দ্রাবিড় কাছাগমসহ কয়েকটি দল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

নির্বাচনে দ্রাবিড় মুন্নেত্র কাছাগম নেতৃত্বাধীন জোট ৭৩টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আর এআইএডিএমকে-বিজেপি জোট পেয়েছে ৫৩টি আসন।

এদিকে এআইএডিএমকের পক্ষ থেকেও জোটের আগ্রহ থাকলেও বিজেপির সঙ্গে তাদের অবস্থানের কারণে তা জটিল হয়ে উঠেছে। কারণ বিজয় ইতোমধ্যেই বিজেপিকে ‘নীতিগত শত্রু’ হিসেবে উল্লেখ করেছেন।

সব মিলিয়ে তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন