Editorial News 24

রোববার বিকেলে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন থালাপতি বিজয়

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

তামিলনাড়ুতে জোটের সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর তামিলাগা ভেট্টরি কাজাগম (টিভিকে) প্রধান থালাপতি বিজয় আগামীকাল রোববার বিকেল সোয়া ৩টায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম NDTV জানায়, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) নিঃশর্ত সমর্থন দেওয়ার পর সরকার গঠনের পথ পরিষ্কার হয়। এই সমর্থনের মাধ্যমে বিজয়ের নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

এর আগে শুক্রবার গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান বিজয়। তবে তখন গভর্নর কার্যালয় থেকে জানানো হয়, ১১৮ বিধায়কের সমর্থন নিশ্চিত না হওয়ায় তাকে সরকার গঠনের আমন্ত্রণ দেওয়া সম্ভব নয়।

বুধবার ও বৃহস্পতিবারও গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে বৈঠক করেছিলেন বিজয়। কিন্তু দুই দফাতেই পর্যাপ্ত সমর্থনের প্রমাণ না থাকায় তার দাবি গ্রহণ করা হয়নি।

এদিকে তামিলনাড়ুর আরেক বড় রাজনৈতিক দল এআইএডিএমকেতে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। দলটির জ্যেষ্ঠ নেতা সি ভি শানমুগম দল ভাঙার প্রস্তুতি নিচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

খবর অনুযায়ী, এআইএডিএমকের ৩০ জনের বেশি বিধায়ক তার প্রতি সমর্থন জানিয়েছেন এবং তাদের একটি অংশ বিজয়ের টিভিকেকে সমর্থন দেওয়ার দিকেও ঝুঁকছেন।

শনিবার পুদুচেরির একটি রিসোর্ট থেকে ফিরে চেন্নাইয়ে শানমুগমের কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এস পি ভেলুমনি, এম আর বিজয়ভাস্কর, নাথাম বিশ্বনাথন ও সি বিজয়ভাস্করসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন