Editorial News 24

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে মারসা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি মো. আব্দুল্লাহ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী ও কক্সবাজারগামী মারসা পরিবহনের দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় একটি বাস সড়কের পূর্ব পাশে একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে এবং দুই বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসে এবং ঘটনাস্থল থেকে এক নারী যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফিরোজ খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চলন্ত অবস্থায় দুই চালকের মধ্যে অসতর্কতা ও নিয়ন্ত্রণ হারানোর কারণে এ সংঘর্ষ ঘটে। পরে বাস দুটি পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার ভয়াবহতা বাড়ে।

তিনি আরও জানান, ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পর লোহাগাড়া ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দীন চৌধুরী জানান, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন