Editorial News 24

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেপ্তার

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর প্রথমবারের মতো একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তার হওয়া ব্যক্তি সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান।

মঙ্গলবার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক তরিকুল ইসলাম। বুধবার বিকেলে তাকে কুমিল্লা আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা জানান, আসামির সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত তিন দিনের রিমান্ড দিয়েছেন। তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে, তবে এখনো তা ম্যাচিং করা হয়নি।

গ্রেপ্তারের পর প্রতিক্রিয়ায় তনুর মা আনোয়ারা বেগম বলেন, দীর্ঘদিন পর আসামি গ্রেপ্তার হওয়ায় তিনি সন্তুষ্ট এবং দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তনুর বাবা ইয়ার হোসেনও আশা প্রকাশ করেন, এবার এই হত্যাকাণ্ডের বিচার হবে।

এর আগে চলতি বছরের ৬ এপ্রিল আদালত তিনজন সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে জানান, তনুর ব্যবহৃত কাপড় থেকে তিনজনের ডিএনএ প্রোফাইল পাওয়া গেলেও তা এতদিন মিলিয়ে দেখা হয়নি। আদালতের নির্দেশে এখন সেই প্রক্রিয়া শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের একটি জঙ্গলে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন।

দীর্ঘ সময় থানা-পুলিশ, ডিবি ও সিআইডি তদন্ত করলেও মামলার অগ্রগতি না হওয়ায় ২০২০ সালে মামলাটি পিবিআইয়ে হস্তান্তর করা হয়।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন