তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেপ্তার

কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর প্রথমবারের মতো একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তার হওয়া ব্যক্তি সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান। মঙ্গলবার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক তরিকুল ইসলাম। বুধবার বিকেলে তাকে কুমিল্লা আদালতে […]
ইসলামাবাদ বৈঠকের আগেই ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা বৈঠকের ঠিক আগমুহূর্তে নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। প্রায় দুই মাস ধরে চলা সংঘাত থামানোর প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তানে এই বৈঠক হওয়ার কথা ছিল। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ এ শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করে। এতে ইরানের অস্ত্র তৈরির সরঞ্জাম সংগ্রহে সহায়তার অভিযোগে ১৪ ব্যক্তি ও […]
ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে সন্দেহে তেহরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিলেও বিষয়টি সন্দেহের চোখে দেখছে তেহরান। ট্রাম্প দাবি করেছেন, পাকিস্তানের অনুরোধে এবং শান্তি আলোচনার সুযোগ তৈরি করতে এই যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি বলছে, ইরান এমন কোনো অনুরোধ করেনি। তাসনিমের বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের […]
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

এস এম জিয়াউদ্দিন হায়দারকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস অনুযায়ী তাকে এই নিয়োগ প্রদান করেছেন। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদাসহ বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাবেন।
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২২৯ জন। ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৬৪ জনে। এছাড়া গত […]
হরমুজ প্রণালীতে উত্তেজনা: একদিনে তিন জাহাজে হামলা

আমেরিকার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বুধবার অন্তত তিনটি কন্টেইনার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। সামুদ্রিক নিরাপত্তা সূত্র এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধের প্রতিবাদে দেশটি এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলে কঠোর অবস্থান নেয়। ইউকেএমটিও জানায়, ওমানের উত্তর-পূর্বে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে […]