English / বাংলা
Editorial News 24

তিনি বলেন, আওয়ামী লীগ তাদের শাসনামলে এমন একটি পরিবেশ তৈরি করেছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ ব্যক্তিদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না। এ পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচনি ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন।

আওয়ামী লীগ আগামী ১০ বছরেও ফিরতে পারবে না: স্পিকার মেজর হাফিজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

 আওয়ামী লীগ আগামী ১০ বছরেও ফিরতে পারবে না: স্পিকার মেজর হাফিজ

আগামী ১০ বছরেও আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী এক দশকেও শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা দেখছেন না তিনি।

বৃহস্পতিবার সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্পিকার।তিনি বলেন, আওয়ামী লীগ তাদের শাসনামলে এমন একটি পরিবেশ তৈরি করেছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ ব্যক্তিদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না। এ পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচনি ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন।স্পিকার আরও বলেন, অর্থশালী বা বিত্তবান না হলেও যাঁদের জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে, তাঁদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। এ জন্য সাধারণ মানুষ যাতে সহজে নির্বাচনে অংশ নিতে পারেন, নির্বাচন কমিশনকে সে অনুযায়ী কার্যকর পদ্ধতি নির্ধারণ করতে হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের ওপর গুরুত্বারোপ করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, গত ১৭ বছরে দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। তবে আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।

ভোলার প্রাকৃতিক গ্যাসসম্পদ প্রসঙ্গে স্পিকার বলেন, জেলাটিতে বিপুল পরিমাণ গ্যাসের মজুত রয়েছে। দেশের বর্তমান গ্যাসের মজুতের সঙ্গে তুলনা করলেও ভোলায় উল্লেখযোগ্য সম্ভাবনা দেখা যাচ্ছে। সেখানে আরও গ্যাসের ভান্ডার থাকার সম্ভাবনাও রয়েছে।তিনি বলেন, ভোলার সাধারণ মানুষেরও গ্যাস প্রয়োজন। দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ গ্যাসের জন্য ভোগান্তি পোহাচ্ছেন। গ্যাস পাওয়া ভোলাবাসীর ন্যায্য অধিকার এবং দীর্ঘদিনের দাবি। এ বিষয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।

এ সময় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্যসচিব রাইসুল আলমসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগ আগামী ১০ বছরেও ফিরতে পারবে না: স্পিকার মেজর হাফিজ

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0