Editorial News 24

দেশে ফিরেই ভক্তদের দুই সুখবর দিলেন শাকিব খান

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

দেশে ফিরেই ভক্তদের দুই সুখবর দিলেন শাকিব খান l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবকাশ যাপন শেষে ঢালিউডের মেগাস্টার শাকিব খান দেশে ফিরেছেন। আর দেশে ফিরেই ভক্তদের জন্য জানালেন জোড়া সুখবর। শনিবার (২৭ সেপ্টেম্বর) বড় ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন উপলক্ষে তিনি ফেসবুকে একটি ছবি শেয়ার করে লেখেন— “এখানেই তোমাদের সবার নতুন স্বপ্ন, নতুন যাত্রা আর অফুরন্ত ভালোবাসা।”

নায়কের এ পোস্টের পর ধারণা করা হচ্ছে, তিনি দেশপ্রেম ও অ্যাকশন নির্ভর গল্পের সিনেমা ‘সোলজার’-এর সুখবর দিয়েছেন এবং নতুন লুকের ইঙ্গিতও ভক্তদের সামনে তুলে ধরেছেন।

এরপর রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শাকিব আরেকটি ছবি পোস্ট করেন, যেখানে তার হাতে একটি বিশেষ সম্মাননা পুরস্কার দেখা যায়। ক্যাপশনে তিনি লেখেন— “বাংলা সিনেমাকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার জন্য সিনেমায় আমার রজতজয়ন্তীতে পাওয়া এই সম্মান আমাকে আগামী দিনগুলোতে আরও কঠোর ও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। আমার প্রিয় দর্শকদের প্রতি অফুরন্ত ভালোবাসা। আপনাদের সমর্থন ছাড়া কিছুই সম্ভব হতো না!”

উল্লেখ্য, শাকিব খান অভিনীত সর্বশেষ সিনেমা ছিলো ‘তাণ্ডব’, যা গত কোরবানির ঈদে মুক্তি পায়। তার আগামি সিনেমার তালিকায় রয়েছে ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ এবং ‘সোলজার’।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন