Editorial News 24

ভোরে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা ৩১ মিনিটের দিকে এই কম্পন টের পান মানুষজন।

ভূমিকম্পটির উৎপত্তি ভারতের মণিপুর রাজ্যের কামজং এলাকায়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, বাংলাদেশ সময় ভোর ৬টা ২৯ মিনিটে ৫.২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে, যার গভীরতা ছিল ৬২ কিলোমিটার।

অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৫ এবং গভীরতা ১০০.৬ কিলোমিটার বলে উল্লেখ করেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঢাকা ও সিলেটসহ সীমান্তবর্তী অঞ্চলে কম্পন তুলনামূলক বেশি অনুভূত হয়েছে।

ভূতাত্ত্বিকদের মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাংলাদেশের কাছাকাছি হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় এর প্রভাব অনুভূত হয়েছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন