Editorial News 24

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Shuvendu
Picture of Desk Reporter

Desk Reporter

ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী থাকল আজকের দিন। প্রথমবারের মতো সরকার গঠন করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আর সেই সরকারের নেতৃত্বে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দলের শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী।

শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় সকাল ১১টা (বাংলাদেশ সময় সাড়ে ১১টা) থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে রাজ্যপাল আর. এন. রবির উপস্থিতিতে দুপুর ১২টার কিছু পর শপথ নেন নতুন মুখ্যমন্ত্রী।

শপথের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেন্দু অধিকারীর পিঠ চাপড়ে অভিনন্দন জানান এবং তাঁকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির শীর্ষ নেতারা।

নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডুসহ আরও অনেকে।

অনুষ্ঠান শুরুর আগে ছাদখোলা গাড়িতে জনতার অভিবাদন গ্রহণ করেন নরেন্দ্র মোদি, শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

উল্লেখ্য, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদি। জাতীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এই শপথগ্রহণের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন