Editorial News 24

জয় পেয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা এনেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প না থাকা ম্যাচে ৬ উইকেটের দাপুটে জয় তুলে নেয় মেহেদী হাসান মিরাজের দল।

সোমবার (২০ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে ৮৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে সফরকারীরা। নাহিদ রানার গতির সামনে টিকতে পারেনি কিউই ব্যাটিং লাইনআপ। ওপেনার নিক কেলি সর্বোচ্চ ৮৩ রান করলেও অন্যরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। বাংলাদেশ দলের হয়ে ৩২ রানে ৫ উইকেট নেন নাহিদ রানা।

১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত দুই উইকেট হারায় বাংলাদেশ। তবে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত তৃতীয় উইকেটে ১২০ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। তামিম ৫৮ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন।

পরবর্তীতে শান্ত ৫০ রান করে আঘাত পেয়ে মাঠ ছাড়লেও তাওহীদ হৃদয় ও অধিনায়ক মিরাজ দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। হৃদয় অপরাজিত ৩০ রান করেন, মিরাজ করেন ৮ রান।

এই জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন