Editorial News 24

‘আমরা ভাইদের কখনো পরিত্যাগ করি না’ : নেতানিয়াহু

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “আমরা কখনো ভাইদের পরিত্যাগ করি না” এবং মানুষের জীবন রক্ষায় তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

রোববার (১১ মে) মৃত সাগরের তীরে দ্রুজ ও সার্কাসিয়ান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে নেতানিয়াহু নিরাপত্তা ও স্বার্থ রক্ষার আশ্বাস দিয়ে বলেন, এ বিষয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আলোচনা করছেন।

তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো মানুষের জীবন রক্ষা করা। আমি এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।” দ্রুজ ও সার্কাসিয়ান সম্প্রদায়কে ‘ভাই’ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “ভাই কখনো ভাইকে পরিত্যাগ করে না।”

তবে নেতানিয়াহুর এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন চিকিৎসাকর্মীও রয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগ, আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে চিকিৎসাকর্মীদের লক্ষ্য করে হামলার ঘটনা বেড়েছে।

বৈঠকের একপর্যায়ে নেতানিয়াহু অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে জরুরি ফোনালাপের জন্য তাকে দ্রুত জেরুজালেমে ফিরতে হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননে হওয়া যুদ্ধবিরতি এখন তৃতীয় সপ্তাহে চলছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২ মার্চ থেকে নতুন করে ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত দেশটিতে ২ হাজার ৮৪৬ জন নিহত হয়েছেন।

অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে, ওই সময়ের মধ্যে ইসরায়েলের ১৩০টির বেশি হামলায় অন্তত ১০৩ জন লেবাননি চিকিৎসাকর্মী নিহত এবং আরও ২৩০ জন আহত হয়েছেন।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন