English / বাংলা
Editorial News 24

চলতি আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে শিক্ষকদের অবস্থান

চলতি আগস্ট মাসেই চূড়ান্ত যোগদান ও পদায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। রবিবারে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ের একপাশে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান চালিয়ে যাওয়ার অনড় ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল থেকে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষক প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে যান তারা। মিছিলটি শাহবাগে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। একপর্যায়ে বাধা পেরিয়ে প্রার্থীরা রাস্তার একপাশে অবস্থান নেন এবং বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শাহবাগ মোড়ে কাঁটাতারের ব্যারিকেড দেওয়ার পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে জলকামান। আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় কথা বলছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। তবে প্রার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা স্থান ত্যাগ করবেন না।এর আগে সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আগামী ১ অক্টোবর যোগদান করানো হবে এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ে পদায়ন করা হবে। পদায়নের পর তাদের বুনিয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সরকারের এই সিদ্ধান্তকে প্রার্থীরা অযৌক্তিক ও বিলম্বিত বলে আখ্যা দিয়েছেন।আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন অপেক্ষা করার পর চূড়ান্ত সুপারিশ পেলেও যোগদান বিলম্বিত হওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা। তাই কোনো অজুহাত ছাড়াই চলতি আগস্ট মাসেই তাদের যোগদান ও বিদ্যালয়ে পদায়নের প্রজ্ঞাপন জারি করতে হবে। এ বিষয়ে সুস্পষ্ট সরকারি প্রজ্ঞাপন জারি করা হলেই কেবল তারা শাহবাগ ছেড়ে যাবেন, অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে।

চলতি আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে শিক্ষকদের অবস্থান
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0