Editorial News 24

শান্ত-মোস্তাফিজের নৈপুণ্যে সিরিজ জিতল বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগাররা ৫৫ রানের জয় পায়। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৬৫ রান করে বাংলাদেশ। প্রায় দুই বছর পর সেঞ্চুরি করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লিটন দাস করেন ৭৬ রান। তবে শেষ দিকে দ্রুত উইকেট […]

ডিজেলচালিত বাসভাড়া বৃদ্ধি, নতুন হার কার্যকর

ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকর হবে। প্রজ্ঞাপনে জানানো হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৩৪(২) অনুযায়ী সরকার এই ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে। নতুন ভাড়ার হার অনুযায়ী, ঢাকা ও […]

ঢাকায়ও লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত

সেচ কার্যক্রম সচল রাখতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, কৃষি খাতে সেচব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে এবং শহর-গ্রামের বিদ্যুৎ বৈষম্য কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। […]

চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বি-ফোর এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের খননকাজ চলাকালে মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহত দুই শ্রমিক […]

ইরানি তিন তেলবাহী ট্যাংকার আটক, হরমুজে উত্তেজনা আরও বাড়ল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের অন্তত তিনটি তেলবাহী ট্যাংকার আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সঙ্গে ইরানি বন্দরমুখী বা সেখান থেকে বের হওয়া ২৯টি জাহাজকে বাধ্য করা হয়েছে পথ পরিবর্তন করতে। রয়টার্সের খবরে বলা হয়েছে, মালয়েশিয়া, ভারত ও শ্রীলঙ্কার কাছাকাছি এশীয় জলসীমায় থাকা ইরানি পতাকাবাহী ট্যাংকারগুলোকে আটক করা হয় এবং তাদের গতিপথ পরিবর্তন করা হয়। […]

যুদ্ধবিরতি অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে উত্থান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি কার্যকর থাকবে কি না—এ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। খবর আলজাজিরার। বৃহস্পতিবার ভোরে দেখা যায়, যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম প্রায় ৪ দশমিক ০৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬ দশমিক ৭৩ ডলারে পৌঁছায়। একই সময়ে আন্তর্জাতিক বাজারের অপর মানদণ্ড ব্রেন্ট ক্রুডের […]

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট, শিক্ষার্থী আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে মো. শাকিল আহমেদ (২৪) নামে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। শাকিল ওই এলাকার মো. বুলবুল ইসলামের ছেলে এবং ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ […]

অবরোধে অচলাবস্থা, আলোচনায় আনতে পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তা এখনো কার্যকর রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সরাসরি সংঘর্ষের বদলে এখন মূলত হরমুজ প্রণালিকে ঘিরে অবরোধকেন্দ্রিক দ্বন্দ্বে জড়িয়েছে পক্ষগুলো। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে বাণিজ্যিক জাহাজ আটক ও জব্দের ঘটনায় পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। বিশ্লেষকদের […]

বাংলাদেশ দলের কোচ হতে আগ্রহী অলিম্পিকজয়ী ব্রাজিলিয়ান কোচ মিকালে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন ২০১৬ সালের রিও অলিম্পিকে ব্রাজিলকে স্বর্ণপদক জেতানো কোচ রোজেরিও মিকালে। ইতোমধ্যে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন বলে জানা গেছে। ব্রাজিলের অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ দলের সাবেক এই কোচ বর্তমানে বাফুফের কোচ নিয়োগ প্রক্রিয়ায় অন্যতম আলোচিত প্রার্থী হিসেবে উঠে এসেছেন। তার অধীনেই […]