Editorial News 24

হোমনায় স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

কুমিল্লার হোমনা উপজেলায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী নারী হোমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

মামলায় উপজেলার ওপারচর গ্রামের আশিকুর রহমান (২৪) কে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ও তাঁর স্বামী হোমনা পৌর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন। বুধবার রাতে তারা অটোরিকশায় করে পাশের তিতাস উপজেলায় গৃহবধূর বাবার বাড়িতে যাচ্ছিলেন। পথে হোমনা কৃষি কলেজ এলাকা অতিক্রম করার সময় আশিকুর রহমান ও তাঁর সহযোগীরা অটোরিকশার গতি রোধ করেন।

পরে জোরপূর্বক অটোরিকশাসহ দম্পতিকে পাশের একটি সড়কে নিয়ে যাওয়া হয়। সেখানে আশিকুর ও তাঁর দুই সহযোগী ওই নারীকে আটকে রাখেন এবং অন্যরা তাঁর স্বামী ও অটোরিকশা চালককে ভয়ভীতি দেখিয়ে দূরে সরিয়ে নেয়। এ সময় আশিকুর রহমান ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, ভোররাতে ভুক্তভোগী নারী তাঁর স্বামীকে নিয়ে থানায় এসে অভিযোগ করেন। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। তবে অভিযুক্তরা ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

তিনি আরও জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগী নারীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন