Editorial News 24

লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফার ক্রায়োট উপকণ্ঠে পাঁচটি রকেট নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, লেবানন থেকে ছোড়া কিছু রকেট আকাশেই প্রতিহত করা হয়েছে, আর বাকি রকেটগুলো খোলা এলাকায় আঘাত হানে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উত্তর সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে এ ধরনের হামলা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।

প্রতিবেদন অনুযায়ী, উত্তর গাজার বেইত লাহিয়ায় আবু তামাম স্কুলের কাছে ড্রোন হামলায় দুই ভাই নিহত হন। এই হামলাকে গত অক্টোবর মাসে ঘোষিত যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া গাজা সিটির টানেল স্ট্রিট এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত এক ফিলিস্তিনি পরে মারা যান। মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরের পূর্বদিকে ইসরায়েলি সামরিক যান থেকে সালাহ আল-দিন সড়কের দিকে গুলিবর্ষণে অন্তত চারজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন