Editorial News 24

হান্টাভাইরাস প্রাদুর্ভাব: জনস্বাস্থ্যে ঝুঁকি কম, জানাল ডব্লিউএইচও

প্রমোদতরী ‘এমভি হন্দিয়াস’-এ হান্টাভাইরাস সংক্রমণের ঘটনায় জনস্বাস্থ্যের জন্য বড় কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, এই ভাইরাস সাধারণত খুব ঘনিষ্ঠ ও দীর্ঘ সময়ের সংস্পর্শে থাকলেই একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায়। হান্টাভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড ছয় সপ্তাহ পর্যন্ত হতে পারে, ফলে […]

হান্টা ভাইরাস আতঙ্ক: নতুন করে সতর্কতা জারি, কী এই প্রাণঘাতী ভাইরাস?

বিশ্বজুড়ে আবারও আলোচনায় এসেছে হান্টা ভাইরাস (Hantavirus)। ইঁদুরজাত প্রাণী থেকে ছড়ানো এই ভাইরাস নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ ও বনাঞ্চলঘেঁষা এলাকাগুলোতে সংক্রমণের ঝুঁকি তুলনামূলক বেশি বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পূর্ববর্তী নির্দেশনা এবং সাম্প্রতিক জনস্বাস্থ্য পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, হান্টা ভাইরাসজনিত রোগ “হান্টা […]

কলকাতায় অমিত শাহ, পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের তোড়জোড়

পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকার গঠনের প্রস্তুতিকে ঘিরে কলকাতাজুড়ে শুরু হয়েছে ব্যাপক তোড়জোড়। সেই রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার সকালে কলকাতায় পৌঁছান ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকাল ১১টার পর কলকাতা বিমানবন্দরে নামলে তাকে স্বাগত জানান বিজেপির নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যসহ শীর্ষ নেতারা। বিমানবন্দর থেকে অমিত শাহ সরাসরি […]

হরমুজ উত্তেজনা, ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণ

হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, ওমান উপসাগরের দিকে যাওয়ার সময় মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ারগুলোর ওপর ইরানি বাহিনী হামলা চালিয়েছে। এর জবাবে ইরানের সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। খবর টাইমস অব ইসরায়েলের। শুক্রবার (৮ মে) এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, আন্তর্জাতিক নৌপথ দিয়ে […]

১১ বছর পর পাওয়া সন্তান হারালেন হামে

বিয়ের ১১ বছর পর প্রথম সন্তানের মুখ দেখেছিলেন ফারজানা ইসলাম ও হেলাল ভূঁইয়া দম্পতি। টেস্টটিউব বেবি (আইভিএফ) পদ্ধতিতে জন্ম নেওয়া তাদের ছেলে ফাইয়াজ হাসান তাজিম ৮ মাস ১৮ দিন বয়সে হামে আক্রান্ত হয়ে মারা গেছে গত ২২ এপ্রিল। ফারজানা ইসলাম তার ফেসবুক অ্যাকাউন্টের নামও রেখেছিলেন ‘তাজিম এর আম্মু’। বহু প্রতীক্ষার পর পাওয়া সন্তানকে ঘিরে ছিল […]

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে। তবে ছুটির আগে ২৩ ও […]

হরমুজ উত্তেজনায় আরও বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে এশিয়ার বাজারে আবারও বেড়েছে তেলের দাম। শুক্রবার (৮ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ‘উসকানিহীন’ হামলা প্রতিহত করা হয়েছে। হামলায় ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান ব্যবহার করা হয় বলে দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন নৌজাহাজগুলো উপসাগর ছেড়ে হরমুজ প্রণালি অতিক্রম করার […]

সরকার গঠন না হলে পদত্যাগের হুঁশিয়ারি টিভিকের

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় সাফল্য পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজয় থালাপতির দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)। এর মধ্যেই দলটির ১০৭ জন এমপি একযোগে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার (৮ মে) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, দ্রাবিড় মুনেত্র কড়গম (ডিএমকে) ও সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম (এআইএডিএমকে) সরকার গঠনের উদ্যোগ নিলে টিভিকে এই পদক্ষেপ […]

এবার বিদ্যুতের দাম বাড়াতে চায় সরকার

জ্বালানি তেলের পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ২০ পয়সা থেকে সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বর্তমানে পাইকারি বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৭ টাকা ৪ পয়সা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই প্রস্তাব আমলে নিয়ে একটি কারিগরি […]

দুপুরে বিসিবির বৈঠক, আলোচনায় নির্বাচন ও বিপিএল ইস্যু

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি আজ বুধবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে। তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের এই কমিটির সভা শুরু হবে দুপুর দুইটায় বিসিবি কার্যালয়ে। এর আগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে এই অ্যাডহক কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। তাদের প্রধান কাজ আগামী ৯০ দিনের মধ্যে বোর্ড নির্বাচন আয়োজন করা। আজকের বৈঠকে নির্বাচন […]