বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি-র ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই নির্বাচনের ভোটগ্রহণ বুধবার (১৩ মে) সকাল ১০টায় সমিতির মিলনায়তনে শুরু হয়।
ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি থাকবে।
এবারের নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে অংশ নিয়েছেন ৪০ জন প্রার্থী।
নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১১ হাজার ৯৭ জন আইনজীবী। নির্বাচনকে ঘিরে সুপ্রিম কোর্ট অঙ্গনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।






