Editorial News 24

কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৭

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Ekramul karim

Ekramul karim

কুমিল্লা-য় হাম উপসর্গ নিয়ে রাব্বি নামে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম ও হাম উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে।

বুধবার (১৩ মে) ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এর হাম আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়-এর তথ্যমতে, জেলায় বর্তমানে হাম ও হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১ হাজার ৫০০। এর মধ্যে ১০০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে ১ হাজার ৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৯৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত ১৪৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি শিশুদের টিকাদান কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন