Editorial News 24

মন্ত্রিসভায় আসতে পারে সম্প্রসারণ ও রদবদল, চলছে আলোচনা

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Ekramul karim

Ekramul karim

তারেক রহমান-এর নেতৃত্বে প্রথমবারের মতো সরকার পরিচালিত হচ্ছে ৫০ সদস্যের মন্ত্রিসভা নিয়ে। দায়িত্ব গ্রহণের তিন মাসের মাথায় সরকারের অভ্যন্তরে মন্ত্রিসভা সম্প্রসারণ ও দফতর পুনর্বিন্যাস নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, কয়েকটি মন্ত্রণালয়ে নতুন মুখ যুক্ত হতে পারে এবং কিছু মন্ত্রীর দায়িত্বেও পরিবর্তন আসতে পারে।

বর্তমানে মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। এর মধ্যে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন ৮ জন মন্ত্রী এবং ৩ জন প্রতিমন্ত্রী। কাজের চাপ কমানো এবং প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আনতেই তিন থেকে পাঁচজন নতুন সদস্যকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে অনীহা প্রকাশ করেছেন বর্তমান মন্ত্রিসভার সদস্যরা। তবে রাশেদুজ্জামান মিল্লাত বলেন, কী পরিবর্তন আসবে তা তাদের জানা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা দেখা যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় মন্ত্রিসভায় পরিবর্তন একটি স্বাভাবিক বিষয়। তবে কখন, কীভাবে বা আদৌ পরিবর্তন হবে কি না— সে সিদ্ধান্ত একমাত্র প্রধানমন্ত্রীর এখতিয়ার বলেও মন্তব্য করেন তিনি।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন