Editorial News 24

সিরিজের ২য় টেস্ট খেলতে সিলেটে পাকিস্তান দল

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Rafi Juhayer

Rafi Juhayer

সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে সিলেটে পৌঁছেছে পাকিস্তান দল। সকালে এক ফ্লাইটে ঢাকা থেকে সিলেট পৌঁছান বাবর-রিজওয়ানরা। আগামী ১৬ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সিরিজে সমতায় ফিরতে এই ম্যাচে জিততেই হবে পাকিস্তানকে। বিপরীতে ড্র করলেই প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের উৎসবে মাতবে বাংলাদেশ।

সিলেট টেস্টের অধিকাংশ সময় বৃষ্টি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এর আগে, ঢাকা টেস্টে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে, শেষ দিনের থ্রিলারে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে টাইগাররা।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন