Editorial News 24

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে অন্তত দুই বছর লাগবে: তথ্যমন্ত্রী

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Ekramul karim

Ekramul karim

জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরায় স্বাবলম্বী অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত দুই বছর সময় প্রয়োজন। বুধবার (১৩ মে) সকালে রাজধানীর উত্তরা এলাকায় আয়োজিত মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রীর দাবি, অতীতের সরকারের লুটপাট ও দুর্নীতির প্রভাব এখনো দেশের অর্থনীতিতে বড় চাপ তৈরি করে রেখেছে। সেই দায়ভার জনগণকেও বহন করতে হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার একটি ভাঙা ও ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক কাঠামো উত্তরাধিকারসূত্রে পেয়েছে এবং তা পুনর্গঠনে সময় লাগবে।

তিনি আরও বলেন, আগামী দুই বছর দেশের সামাজিক ও রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ রাখা অত্যন্ত জরুরি। অন্যথায় অর্থনীতি পুনরুদ্ধারের প্রক্রিয়া ব্যাহত হতে পারে।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে। পাশাপাশি প্রতি বছর প্রায় ৫ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হচ্ছে।

তিনি উল্লেখ করেন, দেশের বার্ষিক রপ্তানি আয় প্রায় ৪০ বিলিয়ন ডলার এবং রেমিট্যান্স আয় ২০ থেকে ২২ বিলিয়ন ডলারের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন