Editorial News 24

তিন দেশ থেকে ফিরল ৩৪ প্রবাসীর মরদেহ

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়ায় মৃত্যুবরণ করা ৩৪ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার পৃথক তিনটি ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে মরদেহগুলো কিছুদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল।

ফেরত আনা মরদেহগুলোর মধ্যে কুয়েত থেকে ৩০ জন, মালয়েশিয়া থেকে ২ জন এবং লিবিয়া থেকে ২ জন রয়েছেন।

মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের সময় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে দাফন ও পরিবহন খরচ বাবদ ৩৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।

এছাড়া, প্রবাসীদের পরিবার যদি অন্য কোনো আর্থিক সহায়তা বা বিমার অর্থ পাওয়ার যোগ্য হয়, তবে তা দ্রুত প্রদান করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ সময় বিমানবন্দরের কর্মকর্তা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন