বদলে গেল সালমান খানের নতুন সিনেমার নাম, যা জানালেন পরিচালক

বলিউড তারকা সালমান খানের বহুল প্রতীক্ষিত যুদ্ধভিত্তিক চলচ্চিত্রের নাম পরিবর্তন করা হয়েছে। আগে সিনেমাটির নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’, তবে নতুন করে এর নাম রাখা হয়েছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। সিনেমাটির পরিচালক অপূর্ব লাখিয়া জানিয়েছেন, নাম পরিবর্তনের সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া হয়নি। শুরু থেকেই ‘ব্যাটল অব গালওয়ান’ ও ‘মাতৃভূমি’—দুটি নামই নিবন্ধিত ছিল। নির্মাণ প্রক্রিয়ার […]
যুদ্ধ আরও তিন সপ্তাহ চালানোর পরিকল্পনা ইসরায়েলের

ইরানের সঙ্গে চলমান সংঘাত আরও অন্তত তিন সপ্তাহ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে আগামী তিন সপ্তাহের জন্য বিস্তারিত সামরিক পরিকল্পনা প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে এর পরেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা কার্যকর করা হতে পারে। খবর রয়টার্সের। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তাদের মূল লক্ষ্য ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র […]
ইসরায়েলি হামলায় আহত মোজতবা খামেনি, মস্কোতে জরুরি অস্ত্রোপচারের দাবি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইসরায়েলি হামলায় গুরুতর আহত হওয়ার পর তাকে জরুরি অস্ত্রোপচারের জন্য রাশিয়ার রাজধানী মস্কোতে নেওয়া হয়েছে বলে দাবি করেছে কুয়েতভিত্তিক একটি সংবাদমাধ্যম। প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত […]
প্রবাসীর সমালোচনায় ভাইরাল সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ভিডিও

আওয়ামী লীগ সরকারের সাবেক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে দেখে এক প্রবাসী বাংলাদেশি বললেন, “আপনারা দেশের টাকা মেরে বিদেশে এসে সুখের জীবনযাপন করছেন। দেশে মন্ত্রী ছিলেন, খুন-খারাপি করেছেন। আপনারা খুনি, আপনারা হত্যাকারী। দেশের জন্য লজ্জার কারণ।” এই ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাবেক প্রতিমন্ত্রী একটি সুপারশপে […]
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তাদের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের জবাবে ইসরায়েল এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর অংশ হিসেবে ৫৫তম ধাপের এই অভিযান শুরু করা হয়েছে। এতে ইসরায়েলের তেল আবিব, বেন গুরিয়ন বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ […]
পাকিস্তানকে হারিয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে বাংলাদেশ, পেছনে উইন্ডিজ

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুবাদে আইসিসি র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২-১ ব্যবধানে সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে এখন নবম স্থানে উঠে এসেছে টাইগাররা। সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৭৬। পাকিস্তানকে হারানোর পর সেই পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৯-এ। অন্যদিকে এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ, […]
নেতানিয়াহুর ‘৫ আঙুল’ ভিডিও ঘিরে বিতর্ক: ডিপফেক নাকি জীবিত থাকার প্রমাণ?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু–এর মৃত্যুর গুঞ্জনের মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। রোববার (১৫ মার্চ ২০২৬) তার ভেরিফায়েড অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে তাকে জেরুজালেম পাহাড়ের ‘দ্য সাতাফ’ ক্যাফেতে বসে কফি অর্ডার করতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পরপরই ভিন্নমত সামনে আসে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ […]
যুদ্ধ শুরুর পর ৩৩৬৯ ইসরায়েলি আহত, গত ২৪ ঘণ্টায় আহত ১৪২

যুদ্ধ শুরুর পর হামলায় ৩ হাজার ৩৬৯ ইসরায়েলে আহত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন ১৪২ জন। আজ সোমবার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৩ হাজার ৩৬৯ জন বেসামরিক এবং সামরিক ব্যক্তি আহত হয়েছেন। আজ স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যা উল্লেখ করেনি। […]
তেহরানসহ তিন শহরে একযোগে হামলা চলছে: ইসরায়েল

ইরানের তেহরান, শিরাজ এবং তাবরিজে বড় পরিসরে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে, তারা একই সঙ্গে ইরানের তেহরান, শিরাজ এবং তাবরিজে বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে বিস্তৃত আকারে হামলা শুরু করেছে। ইরানের রাজধানী তেহরান দেশের উত্তরাঞ্চলে অবস্থিত। তাবরিজ দেশটির চতুর্থ বৃহত্তম শহর—যা দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত। তাবরিজের অবস্থান তুরস্ক, আর্মেনিয়া এবং আজারবাইজান সীমানার কাছে। আর […]
লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে : শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। আ ন ম এহছানুল হক মিলন বলেন, আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তির বিদ্যমান লটারি প্রথা থাকবে না।