উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বাহিনীকে লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ৭২৬টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এসব হামলায় অন্তত ১২১ জন হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছে সরকারি বাহিনী।শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি।বার্তায় তিনি বলেন, বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন প্রদেশে হুথি বাহিনীর অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এতে অন্তত ১২১ জন যোদ্ধা ও কমান্ডার হতাহত হয়েছেন।কর্নেল আল-নুজাইলি জানান, সেনাবাহিনীর চলমান ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় হুথিদের অবস্থান ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ২৩টি বিমান হামলা, ৬৪২টি আর্টিলারি গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা চালানো হয়েছে।এসব অভিযানে হুথি বাহিনীর ৮১টি সামরিক যান ও বিভিন্ন সরঞ্জাম ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের তাইজ, মারিব, আল-জউফ, লাহিজ, আল-দালি ও শাবওয়াসহ বিভিন্ন রণাঙ্গনে সংঘর্ষের খবর পাওয়া গেছে। সরকারি বাহিনী হুথিদের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি তাদের অবস্থান এবং নতুন করে মোতায়েন করা শক্তিশালী দলগুলোকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে।ইয়েমেনে চলমান সংঘাত আরও তীব্র হওয়ার মধ্যেই এসব হামলার ঘটনা ঘটল। হুথিদের বিরুদ্ধে সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক তৎপরতা জোরদার করেছে। অন্যদিকে, হুথিরাও নিয়মিত সৌদি আরবের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।এদিকে, শুক্রবার হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সাবাহ নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। তবে এ ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।তথ্যসূত্র: আলজাজিরা