উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
মানিকগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় চেন ইয়ং নামে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক দোলন বিশ্বাস।মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রাজধানীর উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। ওই বাসার সপ্তম তলায় থাকতেন তিনি।পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার স্কুলছাত্রী মানিকগঞ্জ সদর উপজেলার একটি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়ে। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন বুধবার (১৮ নভেম্বর) মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা।পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অনুসন্ধান চালায় পুলিশ। একপর্যায়ে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। একই সময় চীনা নাগরিক চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মানিকগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়।এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মানিকগঞ্জ সদর থানায় ধর্ষণের মামলা করেছেন। ওই মামলায় চেন ইয়ংকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়।ওসি (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে, নির্যাতনের শিকার স্কুলছাত্রীর প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা পরীক্ষা সম্পন্ন হয়েছে।