উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ বিন খালিদ বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর-১ নম্বরে একটি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়ার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হচ্ছে।অন্যদিকে, শাহ আলী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, সনি সিনেমা হলের সামনে বাসে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পাশাপাশি বাসটিতে আগুন দেওয়ার কারণ এবং এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়েও পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।