উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, শুক্রবার দিবাগত রাতে ড্রোনটি ধ্বংস করা হয়।শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আইআরআইবির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে এখন পর্যন্ত মোট ৫৮টি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরান।আইআরজিসির বিবৃতিতে জানানো হয়, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোনটির গতিবিধি শনাক্ত করে সেটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। পরে সেটি ধ্বংস ও ভূপাতিত করা হয়।এমকিউ-৯ রিপার মার্কিন সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিকসের তৈরি অত্যাধুনিক চালকবিহীন সামরিক আকাশযান (ইউএভি)। দীর্ঘপাল্লার এই ড্রোনটি মূলত নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্ভুল হামলা পরিচালনার কাজে ব্যবহৃত হয়।বিভিন্ন সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে এমকিউ-৯ রিপার ড্রোনকে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়।সূত্র: আলজাজিরা