উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ব্যারিস্টার শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িসহ দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এবং উপজেলা সদরে এসব হামলা চালানো হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর কিছুক্ষণ পর সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরে অবস্থিত তাঁর আরেকটি বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।স্থানীয়দের ভাষ্য, দেশজুড়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং বিভিন্ন সরকারি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ চলছিল। ওই বিক্ষোভের একপর্যায়ে সাবেক মন্ত্রীর বাড়ি দুটিতে হামলার ঘটনা ঘটে।তবে হামলায় বাড়ি দুটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলার বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই। বিষয়টি খোঁজ নিয়ে পরে জানানো হবে।