উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।শনিবার (১৪ নভেম্বর) সকালে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সকালে বুকে ব্যথা অনুভব করার পর স্বাস্থ্যমন্ত্রী কন্টিনেন্টাল হাসপাতালে যান। সেখানে চিকিৎসকেরা তাঁর এনজিওগ্রামসহ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।পবন চৌধুরী আরও জানান, সবকিছু ঠিক থাকলে আগামী পরশু থেকে স্বাস্থ্যমন্ত্রী নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন।হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি বলেন, হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন এবং ভালো আছেন।