উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর দুর্দান্ত পারফরম্যান্সে জয়ে ফিরেছে সোবহানা মোস্তারির দল। জিম্বাবুয়ের দেওয়া ১৩২ রানের লক্ষ্য ১৫ বল হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ।রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার ও সাথী রানি। উদ্বোধনী জুটিতে দুজন মিলে যোগ করেন ১০৪ রান। জয়ের ভিত গড়ে দিয়ে ৪৩ বলে ৪৫ রান করে আউট হন সাথী।এরপর শারমিন আক্তারকে সঙ্গে নিয়ে বাকি পথ পাড়ি দেন দিলারা। শেষ পর্যন্ত ৬৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। শারমিন অপরাজিত থাকেন ৬ রানে।এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক জোসেফিন এনকোমো। শুরুটা ভালোই করে দলটি। পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩১ রান সংগ্রহ করে তারা।সপ্তম ওভারে বিলাভড বিজাকে ১২ রানে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন রাবেয়া খান। এরপর শের্ন মেয়ার্স কোনো রান না করেই ফেরেন। অন্য ওপেনার কেলিস এনদোভলুর ব্যাট থেকে আসে ২২ রান।চতুর্থ উইকেটে চিপো মুগেরি ত্রিপানো ও অধিনায়ক এনকোমো মিলে গুরুত্বপূর্ণ জুটি গড়েন। তাদের ব্যাটিংয়ে দলীয় সংগ্রহ একশ ছাড়ায়। ত্রিপানো ৩০ বলে ৪০ রান করেন। এনকোমোর সংগ্রহ ৩৫ রান। এ ছাড়া মাভুঙ্গা ৮, মুতাশা ৩ ও গুয়ানজো ১১ রান করেন।বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রাবেয়া খান। তিনি একাই শিকার করেন তিনটি উইকেট। দিশা বিশ্বাস নেন দুটি এবং রিতুমনি পান একটি উইকেট।